Loading...
Meherab's Quiz Hub

Medical Admission Test 2025

Created by Meherab
All Rights Reserved

Progress 0%
Question 1
ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম-?
A
যকৃত
B
মস্তিষ্ক
C
হৃদপিন্ড
D
বৃক্ক
Explanation
ব্যাখ্যা : সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে
Question 2
গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে-?
A
সাইট্রিক এসিড
B
সাকসিনিক এসিড
C
এসিটাইল কো-এ
D
ম্যালিক এসিড
Explanation
ব্যাখ্যা : অ্যাসিটাইল Co-A হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগকারী রাসায়নিক উপাদান।
Question 3
মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম DNA ভাইরাস হলো-?
A
সিমিয়ান ভাইরাস
B
ফ্লাভিভাইরাস
C
এডেনোভাইরাস
D
র্যাবডোভাইরাস
Explanation
ব্যাখ্যা : মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম DNA ভাইরাস - সিমিয়ান ভাইরাস - মানবদেহে ক্যানসার সৃষ্টিকারি ভাইরাসকে বলে –অনকোজেনিক ভাইরাস।
Question 4
হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম-?
A
অ্যাপোগ্যামি
B
সংকরায়ন
C
ইমাস্কুলেশন
D
পার্থেনোকার্পি
Explanation
ব্যাখ্যা : হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। উদাহরণ-লেবু, কমলালেবু প্রভৃতি।
Question 5
শাপলা যে শ্রেণির জলজ উদ্ভিদ তার নাম-?
A
মূলাবদ্ধ পত্রভাসমান
B
মূলাবদ্ধ নিমজ্জিত
C
মূলাবদ্ধ উত্থিত
D
মুক্ত ভাসমান
Explanation
ব্যাখ্যা : যেসব জলজ উদ্ভিদের মূল জলাশয় এর পানির নিচে মাটিতে সংযুক্ত থাকে কিন্তু দীর্ঘ বোটার কারণে পাতাগুলো পানির উপরে ভাসমান থাকে তাদেরকে বলা হয় মূলাবদ্ধ- পত্র ভাসমান উদ্ভিদ। যেমন - সাদা শাপলা ,লাল শাপলা, নীল শাপলা ইত্যাদি।
Question 6
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম-?
A
aldolase
B
phosphoglucokinase
C
phosphofructokinase
D
enolase
Explanation
ব্যাখ্যা : গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ: অ্যালোস্টোরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ যা ফ্রুক্টোজ ৬- ফসফেট থেকে ফ্রুকটোজ ১,৬-বিসফসফেট তৈরি করতে সহায়তা করে, তার গতিময়তার ওপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বহুলাংশে নির্ভরশীল
Question 7
উদ্ভিদে নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম-?
A
Agamospermy
B
Androgenesis
C
Apospory
D
Parthenogenesis
Explanation
ব্যাখ্যা : উদ্ভিদে নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম পার্থেনোজেনেসিস।
Question 8
একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে-?
A
পেরিসাইকল
B
হাইপোডার্মিস
C
এন্ডোডার্মিস
D
কর্টেক্স
Explanation
ব্যাখ্যা : একবীজপত্রী মুলের গঠনে হাইপোডার্মিস অনুপস্থিত, পেরিসাইকল উপস্থিত এবং এটি এক স্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত। এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার। পাতলা প্রাচীর বিশিষ্ট অনেক সারি প্যারেনকাইমা কোষ নিয়ে কর্টেক্স গঠিত।
Question 9
পাতার গ্রাউন্ড টিস্যুর নাম-?
A
প্যালিসেড
B
এন্ডোডার্মিস
C
কর্টেক্স
D
মেসোফিল
Explanation
ব্যাখ্যা : পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এই টিস্যুর কাজ।
Question 10
বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ এর নাম-?
A
Pistia
B
Azolla
C
Eucalyptus
D
Wolffia
Explanation
ব্যাখ্যা : পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হল Wolfia microscopica (০.১ মিমি)। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হল Wolffia arrhiza
Question 11
বাংলাদেশ যে প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত তার নাম-?
A
নিআর্কটিক অঞ্চল
B
নিট্রপিক্যাল অঞ্চল
C
প্যালিআর্কটিক অঞ্চল
D
ওরিয়েন্টাল অঞ্চল
Explanation
ব্যাখ্যা : ভৌগোলিক সীমানা:ওরিয়েন্টাল অঞ্চলের উত্তরে আফগানিস্তান ও চীন, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে ইরান ও প্রাণকে আরব এবং পূর্বে প্রশান্ত মহাসাগর অবস্থিত অন্তর্ভুক্ত দেশসমূহ: ক্রান্তীয় এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ চীন, ইন্দোচীন, শ্রীলংকা, জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন, নেপাল, ভুটান ইত্যাদি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত।
Question 12
উদ্ভিদের অতিপ্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের অন্যতম হলো-?
A
ফসফরাস
B
ম্যাগনেসিয়াম
C
জিঙ্ক
D
সালফার
Explanation
ব্যাখ্যা : উদ্ভিদের অত্যাবশ্যকীয় মাইক্রো মৌল সমূহ-ক্লোরিন, বোরন ,আয়রন ম্যাঙ্গানিজ, জিঙ্ক,কপার ,নিকেল মলিবডেনাম। ম্যাক্রোমৌল সমূহ-হাইড্রোজেন ,কার্বন, অক্সিজেন ,নাইট্রোজেন, পটাশিয়াম ,ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ,ফসফরাস, সালফার।
Question 13
বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন হলো-?
A
ভিটামিন-D
B
ভিটামিন-K
C
ভিটামিন-A
D
ভিটামিন-E
Explanation
ব্যাখ্যা : বৃহদন্ত্রের অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন K ও B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে।
Question 14
যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যাথা হয় তার নাম-?
A
ম্যাক্সিলারি সাইনাস
B
এথময়েড সাইনাস
C
স্ফেনয়েড সাইনাস
D
ফ্রন্টাল সাইনাস
Explanation
ব্যাখ্যা : এথময়েড সাইনাস: দু চোখের মাঝখানে অবস্থিত। এর প্রদাহের কারণে দুচোখের মাঝখানে বা পিছনে এবং মাথায় ব্যথা হয়।
Question 15
কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে তা হলো-?
A
মাখন
B
ডাল
C
রুটি
D
শাক
Explanation
ব্যাখ্যা : আমিষ(মাছ,মাংস,ডিম,ডাল) পরিপাককারী এনজাইম-প্রোটিওলাইটিক এনজাইম(পেপসিন,ট্রিপসিন,কাইমোট্রিপসিন)
Question 16
হাইড্রার নিডোসাইটের কাজ হলো-?
A
শিকার ধরা
B
অন্তঃকোষীয় পরিপাক
C
ডিম্বাশয়ের পুনর্গঠন
D
এনজাইম ক্ষরণ
Explanation
ব্যাখ্যা : হাইড্রার নিডোসাইটের কাজ:(i) Hydra-র শিকার ধরা ও অসাড় করার কাজে ব্যবহৃত হয়। (ii) চলনে সহায়তা করে। (iii) আত্মরক্ষায় ব্যবহৃত হয়। (iv) প্রাণীকে কোনো বস্তু আঁকড়ে ধরার কাজে সাহায্য করে। (v) নিডোসাইটের শ্রেণিতাত্ত্বিক গুরুত্ব রয়েছে।
Question 17
মানবভ্রূণে হৃদপিন্ডের ক্রমবিকাশ শুরু হয়-?
A
দশম সপ্তাহে
B
অষ্টম সপ্তাহে
C
চতুর্থ সপ্তাহে
D
পঞ্চম সপ্তাহে
Explanation
ব্যাখ্যা : চতুর্থ সপ্তাহ: হৃদপিণ্ড,রক্তনালী,রক্ত এবং অন্ত্রের উৎপত্তি শুরু হয়
Question 18
জেলিফিশ যে পর্বের প্রাণি তার নাম-?
A
মলাস্কা
B
প্লাটিহেলমিনথেস
C
নিডারিয়া
D
আর্থোপোডা
Explanation
ব্যাখ্যা : জেলিফিশ নিডারিয়া পর্বের প্রাণি
Question 19
স্টেম কোষের উৎস হলো-?
A
yolk sac
B
amnion
C
chorion
D
allantois
Explanation
ব্যাখ্যা : কুসুম থলি স্টেমকোষ (stem cell)-এর উৎস হিসেবে কাজ করে। এসব কোষ থেকে রক্তকণিকা ও লিম্ফয়েড কোষ উৎপন্ন হয়। স্টেম কোষগুলো পরবর্তীতে বর্ধনশীল ভ্রূণে প্রবেশ করে।
Question 20
ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরণ হলো-?
A
মসৃণ
B
অনৈচ্ছিক
C
ঐচ্ছিক
D
মিশ্র
Explanation
ব্যাখ্যা :ডায়াফ্রাম/মধ্যচ্ছদা-অমসৃণ/ঐচ্ছিক/কঙ্কাল পেশি
Question 21
স্বাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু হলো-?
A
হাইপোগ্লোসাল
B
ফেসিয়াল
C
ভেগাস
D
অপটিক
Explanation
ব্যাখ্যা : ফেসিয়াল স্নায়ুর কাজ-স্বাদ গ্রহণ,চর্বন,গ্রীবা সঞ্চালন
Question 22
যে পর্বের প্রাণিদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয়, তা হলো-?
A
chordata
B
arthropoda
C
annelida
D
mollusca
Explanation
ব্যাখ্যা : দ্বিপার্শ্বীয় ক্লিভেজ (Bilateral Cleavage): এ ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজ ঘটে কিন্তু তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে ক্লিভেজ সম্পন্ন হয়। এর ফলে চারটি করে দুই সারি কোষ সৃষ্টি হওয়ায় দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য দেখা দেয়। উদাহরণ: Chordata পর্বের প্রাণিদের ক্লিভেজ।
Question 23
ভ্রুণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত হলো-?
A
গ্লুকোজ
B
অক্সিজেন
C
কার্বন-ডাই-অক্সাইড
D
লিপিড
Explanation
ব্যাখ্যা : ফিটাস থেকে মাতাতে কার্বন-ডাই-অক্সাইড, ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত হয়
Question 24
এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয়-?
A
ফুসফুসে
B
যকৃতে
C
অস্থিমজ্জায়
D
বৃক্কে
Explanation
ব্যাখ্যা : বৃক্কে এরিথ্রোপয়েটিন (erythropoietin), প্রোস্টাগ্লান্ডিন (prostagladin) এবং অ্যানজিওটেনসিন (angiotensin) হরমোন উৎপন্ন হয়। এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট (RBC) উৎপাদনে উদ্দীপনা জোগায়।
Question 25
অগ্নাশয়ের আলফা-কোষ থেকে নিঃসৃত হয়-?
A
গ্লুকাগন
B
ইনসুলিন
C
প্যানক্রিয়েটিক পলিপেপটাইড
D
লাইপেজ
Explanation
ব্যাখ্যা : অগ্নাশয়ের আলফা-কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে।
Question 26
দেহাভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা হলো-?
A
৩°C কম
B
২°C বেশী
C
৩°C বেশী
D
২°C কম
Explanation
ব্যাখ্যা : একজোড়া ডিম্বাকার শুক্রাশয় অন্ডথলি বা স্ক্রোটাম (scrotum) নামক একটি থলির ভিতর আবদ্ধ এবং শুত্রুরজ্জু দিয়ে লাগানো অবস্থায় দুই পায়ের উরুসন্ধিতে উপাঙ্গের মতো ঝুলে থাকে। স্ক্রোটামের ভিতর শুক্রাশয়দুটি পাশাপাশি অবস্থান করে। বাম দিকে স্ক্রোটাম বড় ও কিছুটা ঝোলা। ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় উদরের পেলভিক গহ্বরে বিকশিত হয়, কিন্তু শিশু জন্মের সময় এগুলো উদর গহবর থেকে বেরিয়ে ক্রোটামে অবস্থান নেয়। শুক্রাশয়কে বহিঃউদরীয় অঙ্গ (extra-abdominal organ) বলে কারণ এতে স্বাভাবিক দেহ তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রায় শুক্রাণু সৃষ্টি হয়
Question 27
বায়ুগহ্বর পূর্ণ অস্থিসম্পন্ন প্রাণিসমূহের অন্তর্গত হলো-?
A
পাখি
B
ব্যাঙ
C
মাছ
D
সাপ
Explanation
ব্যাখ্যা : পাখির অস্থিগুলো বায়ু-গহ্বর পূর্ণ ও হালকা
Question 28
রক্ত জমাট বাঁধাতে সাহায্যকারী আয়নের নাম-?
A
Na+
B
K+
C
Ca++
D
Fe++
Explanation
ব্যাখ্যা : ক্যালসিয়াম আয়ন একাধারে থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং অপরদিকে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে।
Question 29
দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম-?
A
পাল্প
B
এনামেল
C
সিমেন্টাম
D
ডেনটিন
Explanation
ব্যাখ্যা : দন্তমজ্জা (Pulp) : ডেন্টিনের ভিতরের ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। এর ভিতরে ধমনি, শিরা, স্নায়ু ও নরম কোষ থাকে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়।
Question 30
মানবদেহে সবচেয়ে কঠিন আবরণ হলো-?
A
পেরিকার্ডিয়াম
B
পেরিকন্ড্রিয়াম
C
দাঁতের এনামেল
D
পেরিওস্টিয়াম
Explanation
ব্যাখ্যা : মানবদেহে সবচেয়ে কঠিন (hardest) টিস্যু হলো দাঁতের এনামেল (Enamel)। এটি ক্যালসিয়াম লবণসমৃদ্ধ এক ধরনের শক্ত আবরণ, যা দাঁতের বাইরের অংশকে রক্ষা করে।
Question 31
যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে-?
A
আইসোটোপ
B
আইসোটোন
C
আইসোমার
D
আইসোবার
Explanation
ব্যাখ্যা : যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে আইসোবার
Question 32
কম্পোজিট কণিকার উদাহরণ হলো-?
A
quark
B
deuteron
C
lepton
D
electron
Explanation
ব্যাখ্যা : কম্পোজিট কণিকার উদাহরণ হলো আলফা কণা ও ডিউটেরন কণা
Question 33
মিঃ লিঃ 5% NaOH দ্রবণে বিদ্যমান NaOH এর পরিমান হলো-?
A
50 mg
B
5 gm
C
5 mg
D
50 gm
Explanation
ব্যাখ্যা : 5% NaOH দ্রবণের ঘনমাত্রা =(5×1000×1)/(40×100)=1.25 M দ্রবণটিতে দ্রবের পরিমাণ=(1.25×40×1000)/1000=50 gm
Question 34
অবস্থাভেদে, জারক ও বিজারক হিসাবে কাজ করে-?
A
FeO
B
KMnO4
C
FeCl3
D
H2S
Explanation
ব্যাখ্যা : FeO অবস্থাভেদে, জারক ও বিজারক উভয় হিসাবে কাজ করে।বর্তমানে অনুটিতে Fe এর জারণ সংখ্যা +2 বিদ্যমান রয়েছে। তাই এটি জারক রূপে কাজ করলে Fe এ পরিণত হবে। আবার FeO বিচারক রূপে ক্রিয়া করে Fe2O3 তে পরিণত হবে।
Question 35
প্রাইমারি বায়ু দুষক হলো-?
A
SO3
B
SO₂
C
HNO3
D
H2SO₄
Explanation
ব্যাখ্যা : যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে সরাসরি অপরিবর্তিত অবস্থায় পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায় তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলে। উদাহরণ হলো: CO,CO2,SO2,NO,NH3,H2S, ধূলিকণা, ধোয়া, ছাই ও হাইড্রোকার্বন ইত্যাদি।
Question 36
ম্যালামাইন থেকে উৎপন্ন, বৃক্কের জন্যে ক্ষতিকারক পদার্থের নাম-?
A
ইউরিয়া
B
মেলাডুর
C
সায়ানো ইউরিক এসিড
D
নাইলন
Explanation
ব্যাখ্যা : মেলামাইন হলো একটি পলিঅ্যামাইড ক্রসলিংক থার্মোসেটিং পলিমার। অসাধু জনসাধারণ মেলামাইন কে বেবি মিল্কের সাথে ভেজাল হিসেবে মিশ্রিত করে থাকে। পলিটি শরীরে প্রবেশ করে কিডনিতে পাথর সৃষ্টি করে। এটি থেকে উৎপন্ন সায়ানো ইউরিক অ্যাসিড কিডনিকে নষ্ট করে দেয়
Question 37
মারাত্মক দাহ্য পদার্থ হলো-?
A
BaCl2
B
lindane
C
LPG
D
NH3 গ্যাস
Explanation
ব্যাখ্যা : ডাই ইথাইল ইথার, LPG,CNG,অ্যাসিটিলিন গ্যাস ও এরোসল মিশ্রণ ইত্যাদি নিম্ন তাপমাত্রা ও কক্ষ তাপমাত্রায় প্রজ্জ্বলন সহজে শিখাসহ জ্বলে ওঠে।
Question 38
. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনী রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হলো-?
A
230nm-265nm
B
230mm-380nm
C
240nm-280nm
D
200nm-400nm
Explanation
ব্যাখ্যা : জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনী রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হলো-(240nm-280 nm) 200nm-400nm-ড্রাগ শনাক্তকরণ 230mm-380nm- অপটিক্যাল সেন্সররূপে
Question 39
বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস হলো-?
A
রেডন
B
নিয়ন
C
হিলিয়াম
D
আর্গন
Explanation
ব্যাখ্যা : বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস হলো- আর্গন(Ar)। সারণি-১.২(বায়ুমন্ডলে আর্গন গ্যাসের পরিমাণ প্রায় 0.93%)
Question 40
ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়-?
A
H3PO4
B
Na2SO3
C
MnO2
D
KMnO4
Explanation
ব্যাখ্যা : যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরো বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলা হয়। এবং বিষয়টিকে ধনাত্মক প্রভাবন বলা হয়। পটাশিয়াম ক্লোরেট কে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস প্রস্তুত কালে ম্যাঙ্গানিজ অক্সাইড (MnO2)ধনাত্মক প্রভাবক রূপে ক্রিয়া করে।
Question 41
ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 এর পরিবেশের উপর প্রভাবসমূহের অন্যতম হলো-?
A
মাটির খনিজ উপাদান সমূহের ক্ষয়
B
বায়ু দূষণ
C
মাটির অণুজীবের ধ্বংস
D
উদ্ভিদের অতিজন্ম
Explanation
ব্যাখ্যা : ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 এর পরিবেশের উপর প্রভাবসমূহ হলো:এটি মাটি ও পানিতে মিশলে pH মানের দ্রুত হ্রাস ঘটে। জলজ প্রাণী উদ্ভিদের ইকো সিস্টেমের বিপর্যয় ঘটে। মাটির অণুজীব কে ধ্বংস করে। ফলে ঐ মাটিতে কার উদ্ভিদ জন্মাতে পারে না।
Question 42
মনোপ্রোটিক অম্লের উদাহরণ হলো-?
A
H2CO3
B
H2SO4
C
H3PO3
D
HCIO4
Explanation
ব্যাখ্যা : মনো –একক প্রোটিক-প্রোটন একটিমাত্র প্রোটন দানকারী এসিড সমূহ হলো মনোপ্রটিক এসিড বা অম্ল। HCIO4 একটি মনোপ্রোটিক অম্ল। অপরদিকে,H2CO3 ও H2SO4 ও H3BO3 দ্বি-ক্ষারকীয় অম্ল।
Question 43
যে বিক্রিয়া যারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার নাম-?
A
গ্রিগনার্ড বিক্রিয়া
B
ডিকার্বোক্সিলেশন
C
ক্রিমেনসেন বিজারণ
D
উর্টজ বিক্রিয়া
Explanation
ব্যাখ্যা : শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও ধাতব সোডিয়ামের মিশ্রণকে রিফ্লাক্স করে উচ্চতার অ্যালকেন প্রস্তুত করা যায় । উৎপন্ন অ্যালকেনে ব্যবহৃত অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু থাকে। এই বিক্রিয়াকে উর্টজ বিক্রিয়া বলা হয়।
Question 44
পৃথিবীর ওজন স্তরে ক্ষয় হলে তার পরিণতিতে ঘটতে পারে-?
A
খাদ্যনালীর ক্যান্সার
B
ত্বকের ক্যান্সার
C
অস্থিসন্ধির ব্যথা
D
হৃদরোগ
Explanation
ব্যাখ্যা : স্ট্যাটোস্ফিয়ারের ওজনস্তর সূর্যের আলোর UV রশ্মি শোষণ করে পৃথিবীর মানব জাতি সহ সব প্রাণীকুলকে নিম্নোক্ত প্রভাব থেকে মুক্ত রাখে:(১)রাসায়নিক বন্ধন ভেঙে দিতে পারে (২)চোখে ক্যাটারেক্ট সৃষ্টি করতে পারে (৩)বায়োলজিক্যাল প্রক্রিয়াকে বিনষ্ট করতে পারে, (৪)চামড়ার(ত্বকের) ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে
Question 45
অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হলো-?
A
SiO2
B
CuO
C
MgO
D
CaO
Explanation
ব্যাখ্যা : SiO2 ব্যবহৃত হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থায় অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান রূপে।
Question 46
ক্যালরিফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা হলো-?
A
লিগনাইট
B
বিটুমিনাস
C
অ্যানথ্রাসাইট
D
পিট
Explanation
ব্যাখ্যা : অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা। এটির জ্বালানির ক্যালোরিফিক মান 14500-15500 BTU হয়ে থাকে।
Question 47
যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক-ফুট ডিজিজ হয় তার প্রতীক হলো-?
A
As
B
Cr
C
Cd
D
Pb
Explanation
ব্যাখ্যা : মানুষের স্বাস্থ্যের ওপর আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব গুলোর মধ্যে অন্যতম হলো ব্ল্যাক-ফুট ডিজিজ ।
Question 48
মোটরযানে ব্যবহৃত CNG তে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমান হলো-?
A
৯৫-৯৭
B
৯৫-৯৯
C
৯০-৯৫
D
৯৩-৯৮
Explanation
ব্যাখ্যা : বর্তমানে রান্নার চুলিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে L.P গ্যাস বা তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস, মোটরযানের গ্যাস সিলিন্ডারের CNG (compressed natural gas) সংকুচিত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ (95-99)%
Question 49
FeCl3 দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায়-?
A
ফেনল
B
কিটোন
C
অ্যালডিহাইড
D
এস্টার
Explanation
ব্যাখ্যা : ফেনলের জলাীয় দ্রবণে কয়েক ফোঁটা নিরপেক্ষ ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে ডাইফেরিক হেক্সাফিনেট জটিল যৌগের বেগুনি বর্নের দ্রবণ উৎপন্ন হয়। যা দ্বারা ফেনল শনাক্তকরণ করা হয়।
Question 50
শুষ্ককারক ও নিরুদক পদার্থ, উভয় হিসেবে ক্রিয়া সম্পাদন করে-?
A
SiO2
B
Al2O3
C
KHSO4
D
P2O5
Explanation
ব্যাখ্যা : গাঢ় H2SO4 ও P2O5 উভয়ই শুষ্ক কারক বা ড্রায়িং এজেন্ট ও নিরুদক পদার্থ বা ডিহাইড্রেটিং রূপে ক্রিয়া করে।
Question 51
যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয় তা হলো-?
A
ZnCl2
B
PCl5
C
2,4-DNPH
D
NaHCO3
Explanation
ব্যাখ্যা : ফরম্যালডিহাইডের সাথে 2:4 ড্রাই হাইড্রো ফিনাইল হাইড্রাজিনসহ বিক্রিয়ায় হলুদ বর্ণের কেলাসাকার কঠিন যৌগ পাওয়া যায়। এই কঠিন কেলাসের গলনাঙ্ক নির্নয়ের মাধ্যমে ফরম্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব।
Question 52
বায়ু মন্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগসমূহের উৎপত্তি হয় তা হলো-?
A
মেসোস্ফিয়ার
B
আয়োনোস্ফিয়ার
C
স্ট্রাটোস্ফিয়ার
D
ট্রোপোস্ফিয়ার
Explanation
ব্যাখ্যা : বায়ু মন্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগসমূহের উৎপত্তি হয় তা হলো- ট্রোপোস্ফিয়ার।ভূপৃষ্ঠ থেকে 15 km উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলা হয়।
Question 53
রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো-?
A
প্রোটনের সংখ্যায়
B
ইলেকট্রনের সংখ্যায়
C
নিওক্লিয়নের সংখ্যায়
D
নিউট্রনের সংখ্যায়
Explanation
ব্যাখ্যা : রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে মূলত ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হয়। আর নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটলেও সর্বমোট প্রোটন ও নিউটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না।
Question 54
বাংলাদেশে সুপার সাইক্লোনে বাতাসের ঘন্টায় গতিবেগ হলো-?
A
২২০ কিঃ মিঃ এর অধিক
B
১১৮-২১৯ কিঃ মিঃ
C
৮৯-১১৭ কিঃ মিঃ
D
৬২-৮৮ কিঃ মিঃ
Explanation
ব্যাখ্যা : সাইক্লোনের গতিবেগ ঘন্টায় 120 km থেকে 360 km পর্যন্ত হতে পারে। গতিবেগ প্রতি ঘন্টায় 220 Km এর উপরে গেলে তখন সুপার সাইক্লোন এর সৃষ্টি হয়। 1991 সালে 29 এপ্রিল বাংলাদেশে আঘাত হানা সাইক্লোন এর গতিবেগ ছিল 225 km/h.
Question 55
STP তে কোন গ্যাসের মোলার আয়তন হলো-?
A
24.8 liters
B
24.4 liters
C
22.8 liters
D
22.4 liters
Explanation
ব্যাখ্যা : STP এর পূর্ণরূপ হলো (Standard temperature and pressure) । এই পদ্ধতিতে আদর্শ তাপমাত্রা 273 Kelvin ও আদর্শ চাপ 1 atm ধরা হয়। STP-তে কোন গ্যাসের মোলার আয়তন হলো-22.414 L/mol হয়ে থাকে।
Question 56
একটি ক্রেন দ্বারা ২২০ কেজি ভরের একটি বোঝা 0.1ms ধ্রুববেগে উঠানো হলে, তার প্রয়োগকৃত ক্ষমতা হলো- (g=9.8 ms-2)?
A
200.8 W
B
215.6 W
C
245 W
D
196 W
Explanation
ব্যাখ্যা : P=Fv;=mgv=220×9.8×.1 =215.6 W
Question 57
তাপ গতিবিদ্যার শূণ্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরী হয়-?
A
ক্যালরিমিটার
B
রেফ্রিজারেটর
C
কার্নো ইঞ্জিন
D
থার্মোমিটার
Explanation
ব্যাখ্যা : দুটি বস্তু যদি তৃতীয় কোন বস্তুর সাথে তাপীয় সাম্যবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। এই সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে।
Question 58
একটি 100 W বাল্ব দিনে ৫ ঘন্টা করে ৩০ দিন জ্বালানো হলে, ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ হয়-?
A
15 kWh
B
12 kWh
C
20 kWh
D
10 kWh
Explanation
ব্যাখ্যা : W=Pt;=(100×5×30)/1000=15 kwh
Question 59
আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে, তা হলো-?
A
উৎস
B
বিস্তার
C
তরঙ্গদৈর্ঘ্য
D
তীব্রতা
Explanation
ব্যাখ্যা : বিভিন্ন বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি তরঙ্গ-দৈর্ঘ্যের পার্থক্য ভেদে ভিন্ন হয় বলে বর্ণালী উৎপন্ন হয়
Question 60
°C তাপমাত্রা মান কেলভিন স্কেলে হয়-?
A
219.150
B
405.150
C
325.150
D
303.150
Explanation
ব্যাখ্যা : K_t=C+273.15^0=30+273.15^0 K =303.15K
Question 61
সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো-?
A
জেনন
B
হাইড্রোজেন
C
ইথেন
D
মিথেন
Explanation
ব্যাখ্যা:সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো হাইড্রোজেন (H2)। এর কারণ হলো: আণবিক ভর: হাইড্রোজেনের (H2) আণবিক ভর সবচেয়ে কম।আন্তঃআণবিক বল: আণবিক ভর কম হওয়ায় এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বা ভ্যান্ডার ওয়ালস বল খুব দুর্বল হয়।প্রবাহে বাধা: দুর্বল বলের কারণে অণুগুলো সহজেই একে অপরের পাশ দিয়ে চলাচল করতে পারে, ফলে প্রবাহে বাধা (সান্দ্রতা) খুব কম হয়।
Question 62
. বাংলাদেশে বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশী থাকে-?
A
ময়মনসিংহে অক্টোবর মাসে
B
রংপুরে জুন মাসে
C
সিলেটে মে মাসে
D
চট্টগ্রামে আগষ্ট মাসে
Explanation
ব্যাখ্যা : একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা চট্টগ্রামে বেশি অস্বস্তিকর বোধ হয় :চট্টগ্রাম সমুদ্রের নিকটে অবস্থিত, তাই সমুদ্র থেকে প্রতিনিয়ত বাষ্পায়ন প্রক্রিয়ায় যে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে তা চট্টগ্রামের বায়ুতে থেকে যাচ্ছে, ফলে সেখানে বায়ুর আদ্রতা বেশি। বর্ষাকালে বাংলাদেশের বায়ুতে জলীয়বাস্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে।
Question 63
. সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়-?
A
মহাকর্ষীয় বিভব
B
মহাকর্ষীয় ধ্রুবক
C
মুক্তিবেগ
D
অভিকর্ষজ ত্বরণ
Explanation
ব্যাখ্যা : সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় :অভিকর্ষজ ত্বরণ, পাহাড়ের উচ্চতা এবং সময় নির্ণয়।
Question 64
পৃথিবীর মুক্তিবেগ হলো-?
A
12.1 kms-1
B
11.6 kms-1
C
11.2 kms-1
D
11.8 kms-1
Explanation
ব্যাখ্যা : পৃথিবীর মুক্তি বেগ: ১১.২ kms-1 চাঁদের মুক্তিবেগ: ২.৪ kms-1 বুধের মুক্তি বেগ : ৪.৩ kms-1 মঙ্গলের মুক্তিবেগ : ৫.০ kms-1 শুক্রে মুক্তি বেগ : ১০.৩ kms-1 বৃহস্পতিতে মুক্তি বেগ : ৫৯.৫ kms-1
Question 65
যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা হলো-?
A
অপ্রত্যাবর্তী
B
রুদ্ধতাপীয়
C
প্রত্যাবর্তী
D
সমোষ্ণ
Explanation
ব্যাখ্যা : ঘর্ষণের ফলে তাপ উৎপাদন একটি অপ্রত্যাবর্তি/অপ্রত্যাগামী প্রক্রিয়া
Question 66
'ফ্লেমিং এর বাম-হস্ত নিয়ম' অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে-?
A
চৌম্বক ভ্রামক
B
চৌম্বক আবেশ ক্ষেত্র
C
বিদ্যুৎ প্রবাহ
D
পরিবাহীর বিক্ষেপ
Explanation
ব্যাখ্যা :ফ্লেমিং এর বাম-হস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলী নির্দেশ করে পরিবাহীর বিক্ষেপ বা চৌম্বক বল
Question 67
তড়িৎ ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তা হলো-?
A
তড়িৎ বল
B
তড়িৎ ফ্লাক্স
C
তড়িৎ প্রাবল্য
D
তড়িৎ বিভব
Explanation
ব্যাখ্যা :তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে
Question 68
সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক হলো-?
A
Cu
B
Al
C
Ge
D
Zn
Explanation
ব্যাখ্যা :পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে যার তড়িৎ পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে অনেক কম, কিন্তু অন্তরকের চেয়ে বেশি। এগুলোকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি
Question 69
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা একই পাঠ পাওয়া যাবে তা হলো-?
A
4
B
-40
C
40
D
-4
Explanation
ব্যাখ্যা : মনে করি নির্ণেয় তাপমাত্রা = x C/5=(F-32)/9 এখানে, C=F=x সমীকরণ (i) হতে আমরা পাই x/5=(x-32)/9 বা, 9x = 5x – 160 বা, 9x – 5x = – 160 বা, 4x = – 160 ∴ x=(-160)/4=-〖40〗^0 C এবং –400F
Question 70
স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোয় ঘড়ির ধীরে চলার ঘটনাকে বলে-?
A
দৈর্ঘ্য সংকোচন
B
কাল দীর্ঘায়ন
C
সময় সংকোচন
D
ভরের আপেক্ষিকতা
Explanation
ব্যাখ্যা :গতিশীল অবস্থায় থাকা গড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে। অর্থাৎ গতিশীল অবস্থায় থাকা ঘড়ির সময় স্থির অবস্থায় থাকা ঘড়ির চেয়ে √(1-v2/c2) পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ
Question 71
A prefix containing word is.?
A
immoral
B
inmediate
C
immense
D
important
Explanation
ব্যাখ্যা: immoral শব্দটির শুরুতে im- একটি prefix। অন্য অপশনগুলোতে prefix নেই।
Question 72
The word without a prefix is-?
A
irrational
B
irritable
C
irresponsible
D
irregular
Explanation
ব্যাখ্যা: irrit হলো root word। irritable শব্দের “ir-” prefix নয়—এটি root-এর অংশ। বাকি তিনটি শব্দে ir- prefix রয়েছে (irrational, irresponsible, irregular)।
Question 73
"I know you." The complex form of the sentence is-?
A
"I know who you were."
B
"I know who you be."
C
"I know who you are."
D
"I know who are you."
Explanation
ব্যাখ্যা: Complex sentence করতে হলে একটি noun clause দরকার—who you are ঠিকভাবে subject + verb-এর গঠন বজায় রেখেছে।
Question 74
I heard the story from the horse's mouth. The underlined phrase means-?
A
from an authentic source
B
from a doubtful source
C
from an open source
D
from an unreliable source
Explanation
ব্যাখ্যা: Horse's mouth (phrase) টির মানে হলো সবচেয়ে নির্ভরযোগ্য/সরাসরি উৎস থেকে শোনা।
Question 75
The team is______ eleven players. The correct phrase to fill in the gap is-?
A
made by
B
made out of
C
made up of
D
made of
Explanation
ব্যাখ্যা: “make up of” ব্যবহৃত হয় কোনো দল বা group-এর সদস্য সংখ্যা বোঝাতে।
Question 76
. "He had to suffer for his sins." Keeping the same meaning, the negative form of the statement is-?
A
He had no alternative to suffer for his sins
B
He has no way but to suffer for his sins
C
He would not but suffer for his sins
D
He could not but suffer for his sins
Explanation
ব্যাখ্যা: “could not but” = “had to”—অর্থ একই থাকে। অন্য অপশনগুলোতে অর্থ আংশিক বা পুরোপুরি বদলে যাচ্ছে।
Question 77
You should never look down the poor. The corrected sentence is-?
A
You should never look down at the poor.
B
You should never look down to the poor.
C
You should never look down about the poor.
D
You should never look down upon the poor
Explanation
ব্যাখ্যা: “Look down upon” হলো সঠিক phrasal verb যার অর্থ তুচ্ছ-তাচ্ছিল্য করা।
Question 78
A person unable to pay back debts is called-?
A
poor
B
cheat
C
miser
D
bankrupt
Explanation
ব্যাখ্যা: “bankrupt” মানে হলো যার পক্ষে ঋণ শোধ করা সম্ভব নয়।
Question 79
The synonym of "ideal' is-?
A
correct
B
perfect
C
good
D
appropriate
Explanation
ব্যাখ্যা: “Ideal” শব্দের অর্থ সর্বোত্তম/নিখুঁত, যার নিকটতম synonym হচ্ছে perfect।
Question 80
"I could hardly ("make out")/ the traffic signs through the fog." The underlined phrase means-?
A
recognize
B
distinguish
C
locate
D
obey
Explanation
ব্যাখ্যা: Make out (Group verb) এর অর্থ চেনা/বোঝা। কুয়াশার কারণে সাইন চেনা কঠিন হয়েছিল।
Question 81
The supervisor took him ____ task for his negligence The correct preposition to fill in the gap is-?
A
for
B
at
C
to
D
by
Explanation
ব্যাখ্যা: সঠিক idiom-টি হলো — Take someone to task অর্থ কাউকে কঠোরভাবে সমালোচনা করা।
Question 82
. All his dreams were shattered_____ the event. The correct preposition to fill in the gap is-?
A
with
B
after
C
on
D
by
Explanation
ব্যাখ্যা: কোনো ঘটনার দ্বারা (cause) কিছু নষ্ট হওয়া বোঝাতে “shattered by the event” ব্যবহার করা হয়।
Question 83
"We mobilized funds for his treatment." Here mobilized means-?
A
spent
B
gave
C
allocated
D
collected
Explanation
ব্যাখ্যা: এখানে mobilize অর্থ হলো টাকা সংগ্রহ করা/একত্র করা।
Question 84
The phrase that expresses humility is-?
A
Yours respectfully
B
faithfully yours
C
sincerely yours
D
Yours in appreciation
Explanation
ব্যাখ্যা: এটি বিনয়ের সাথে চিঠি সমাপ্ত করার বিনয়পূর্ণ অভিব্যক্তি। “Respectfully” বিনয় প্রকাশ করে। “Yours in appreciation” কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু "humility" বেশি সঠিকভাবে প্রকাশ করে "Yours respectfully.")
Question 85
The verb of the word 'habit' is-?
A
habitual
B
habituate
C
habitable
D
habitat
Explanation
ব্যাখ্যা: Habit (noun) থেকে তৈরি verb হলো habituate, যার অর্থ অভ্যস্ত করে তোলা।
Question 86
একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তা সমাধানের কৌশল হলো?
A
অগ্রাহ্য করা
B
অগ্রাধিকার নির্ধারণ
C
কঠিনটি দিয়ে শুরু করা
D
সহজটি দিয়ে শুরু করা
Explanation
ব্যাখ্যা : একই সময়ে বহু সমস্যা দেখা দিলে, তা সমাধানের জন্য প্রথমেই সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নিতে হবে। অতঃপর অগ্রাধিকার অনুসারে নির্ধারণ করতে হবে কোন ক্রমে সমস্যাগুলো সমাধান করলে টার জন্য সর্বোচ্চ উপকারী ফলাফল পাওয়া যাবে।
Question 87
. বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের এর অন্তর্গত হলো-?
A
বাগেরহাট মসজিদ নগরী
B
ময়নামতি বৌদ্ধবিহার
C
বায়তুল মোকাররম মসজিদ
D
লালবাগ কেল্লা
Explanation
ব্যাখ্যা : ইউনেস্কো ঘোষিত বাংলাদেশি ঐতিহ্য রয়েছে ৮টি। এর মধ্যে ৫টি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ৩টি বিশ্ব ঐতিহ্য স্থান। বিশ্ব ঐতিহ্য স্থানসমূহ – • বাগেরহাট মসজিদ নগরী • পাহাড়পুর বৌদ্ধ বিহার • সুন্দরবন ইউনেস্কো ১৯৮৫ সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর হিসেবে ৩২১তম বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। এর মধ্যে বাগেরহাটের ১৭টি স্থাপনাকে তালিকাভুক্ত করা হয় যার মধ্যে ১০টিই মসজিদ: ষাট গম্বুজ মসজিদ, বিবি বেগনী মসজিদ, চুনাখোলা মসজিদ, নয় গম্বুজ মসজিদ, জিন্দা পীরের মসজিদ, দশ গম্বুজ মসজিদ, রণবিজয়পুর মসজিদ, রেজা খোদা মসজিদ, সিঙ্গাইর মসজিদ ও এক গম্বুজ মসজিদ।
Question 88
পলাশী যুদ্ধ সংঘটিত হয় যে সালে-?
A
১৯১৯
B
১৫২৬
C
১৭৫৭
D
১৮৫৭
Explanation
ব্যাখ্যা : ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়।
Question 89
ভূমিকম্পের সৃষ্টি হয়-?
A
ভূ-অভ্যন্তরে তাপমাত্রার পার্থক্যের ফলে
B
ভূ-গোলকের ঘূর্ণন গতি বৃদ্ধির কারণে
C
ট্যাকটোনিক প্লেটের সীমানায়
D
ভূ-পৃষ্ঠের অভ্যন্তরীন ও বহি:স্থ কোরের সম্মিলন স্থলে
Explanation
ব্যাখ্যা : যখন পৃথিবীর দুটি ব্লক হঠাৎ একে অপরের পাশ দিয়ে পিছলে যায়, তখন ভূমিকম্প অনুভূত হয়। এসব ব্লকে টেকটোনিক প্লেট বলা হয়। এই প্লেটের কিনারাকে বলা হয় প্লেট বাউন্ডারি। প্লেট বাউন্ডারি অনেক চ্যুতি নিয়ে গঠিত। বিশ্বের বেশির ভাগ ভূমিকম্প এই চ্যুতিতেই ঘটে। যেহেতু প্লেটের কিনারা রুক্ষ হয়, তাই প্লেটের বাকি অংশ নড়তে থাকলেও কিনারা পরস্পরের সঙ্গে আটকে যায়। যখন প্লেট যথেষ্ট দূরে সরে যায়, তখন চ্যুতির মধ্যে থাকা কিনারা আলাদা হয়ে ভূমিকম্প হয়। যে তল বরাবর এই পিছলে যাওয়ার ঘটনা ঘটে, তা চ্যুতিতল বা ফল্ট প্লেন নামে পরিচিত। আর পৃথিবীপৃষ্ঠের নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়, সেটিকে বলা হয় হাইপোসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে থাকা স্থানটিকে এপিসেন্টার বা উপকেন্দ্র বলা হয়।
Question 90
বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম-?
A
খাগড়াছড়ি
B
মাদারীপুর
C
রাজশাহী
D
নরসিংদী
Explanation
ব্যাখ্যা : বাংলাদেশের অধিক আখ উৎপাদনকারী জেলাসমূহ – রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, ফরিদপুর, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর।
Question 91
ভারতের 'চিকেন নেক' করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম-?
A
পঞ্চগড়
B
কুড়িগ্রাম
C
সিলেট
D
ঠাকুরগাঁও
Explanation
ব্যাখ্যা : চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর, যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডোর মাত্র ২০-২২ কিলোমিটার প্রশস্ত এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু, তাই এর নাম চিকেন নেক। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে চীন (তিব্বতের চুম্বি ভ্যালি) ও বাংলাদেশ (উত্তরবঙ্গ)। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিসেবে চিকেন নেক করিডোরের সন্নিহিত নিকটবর্তী স্থান জেলা পঞ্চগড়।
Question 92
একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝ পথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার উচিত ছিল-?
A
অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা
B
শিক্ষকদের সাহায্য নেওয়া
C
বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া
D
ভর্তির আগে এ শিক্ষার চাপ বিষয়ে সচেতন হওয়া
Explanation
Question 93
একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। সে একজন-?
A
নিরপেক্ষ ব্যক্তি
B
সৌজন্যপূর্ণ ব্যাক্তি
C
সহানুভূতিশীল ব্যক্তি
D
সৎ ব্যাক্তি
Explanation
ব্যাখ্যা : একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও, তার সৌজন্যমূলক ও সৌহার্য্যপূর্ণ মানসিকতার জন্য সে তার বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানাতে পারে।
Question 94
চট্টগ্রামে শাহাদৎ বরণকারী 'জুলাই শহীদ' হলেন-?
A
ওয়াসিম আকরাম
B
আবু সাঈদ
C
মীর মুগ্ধ
D
ফারহান ফাইয়াজ
Explanation
ব্যাখ্যা : ২০২৪ সালের ১৬ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় এবং চট্টগ্রামের প্রথম শহিদ হিসেবে শাহাদাত বরণ করেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ওয়াসিম আকরাম।
Question 95
. সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই। ভালো বন্ধু হিসেবে কারও উচিৎ-?
A
বিরোধ নিস্পত্তিতে মধ্যস্থতা করা
B
দুর্বলের পক্ষ নেওয়া
C
সবলের পক্ষ নেওয়া
D
তাদেরকে এড়িয়ে চলা
Explanation
ব্যাখ্যা : ভালো বন্ধু সবসময় তার বন্ধুকে সমূহ ক্ষতির হাত থেকে রক্ষা করে। বন্ধুর বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা ভালো বন্ধুর দায়িত্ব।
Question 96
. ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরী করেন। তার এই সাফল্যের পিছনে রয়েছে তার-?
A
ক্রিকেট বিষয়ে জ্ঞান
B
দলীয় সহযোগিতা
C
কঠোর অনুশীলন
D
সহজাত প্রতিভা
Explanation
ব্যাখ্যা : যেকোনো কাজে সফলতা অর্জনের মূলমন্ত্র: অধ্যবসায়, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, অগ্রাধিকার নির্ধারণ, ইতিবাচক মানসিকতা ইত্যাদি।
Question 97
মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় যে সালে?
A
২০১৫
B
২০০৩
C
২০০৯
D
২০২০
Explanation
ব্যাখ্যা : মানব জিনোম প্রকল্প ১৯৯০ সালে শুরু হয় এবং ২০০৩ সালের ১৪ এপ্রিল সমাপ্ত ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এর মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন করা হয়।
Question 98
. রক্তচাপ মাপার যন্ত্রের নাম-?
A
স্ফিগমোম্যানোমিটার
B
ব্যারোমিটার
C
অলটিমিটার
D
ল্যাকটোমিটার
Explanation
ব্যাখ্যা : রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার।
Question 99
তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ-?
A
রক্ত শূণ্যতা
B
যকৃতের অকার্যকরতা
C
পরিপাকের অসুবিধা
D
পানি শুন্যতা
Explanation
ব্যাখ্যা : ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায়। যখন এই ঘাটতি পূরণ করা হয় না, তখনই পানিশূন্যতা দেখা দেয়। আর এই পানিশূন্যতা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলে তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হলো পানিশূন্যতা পূরণ করা।
Question 100
যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে তা হলো-?
A
জল বসন্ত
B
জলাতঙ্ক
C
গুটি বসন্ত
D
হাম
Explanation
ব্যাখ্যা : পোলিও, গুটিবসন্ত প্রভৃতি সংক্রামক রোগের জীবাণুকে সম্পূর্ণভাবে নির্মূল করতে ভ্যাকসিনেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
MAT 2025
0
Correct
0
Not Attempted
0
Incorrect
-0
Penalty
Final Score: 0.00 / 100
Calculation: (0 × 1) - (0 × 0.25) = 0.00